প্রতারক চক্রের ২ সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরের গোয়েন্দা পুলিশ গত রোববার রাতে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে৷ তাঁরা হলেন সাইদুর রহমান ও রেজাউল করিম৷ লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয় ।
শরীয়তপুরে গত দুই মাসে একটি চক্র প্রতারণার মাধ্যমে প্রায় ২০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। পুলিশ কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনীতিক, ব্যবসায়ীসহ অন্তত ১৫০ জন চক্রটির প্রতারণার শিকার হয়েছেন।
সর্বশেষ গোসাইরহাটের সাত ইউপি চেয়ারম্যানের কাছ থেকে চক্রটি বিকাশের (মুঠোফোনে টাকা পাঠানোর মাধ্যম) মাধ্যমে ৬০ হাজার টাকা হাতিয়ে নেয়। ‘শরীয়তপুরে ২০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র’ শিরোনামে ৪ মে প্রথম আলোতে একটি সংবাদ ছাপা হয়।
শরীয়তপুরের পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন বলেন, ‘একটি চক্র দীর্ঘদিন থেকে শরীয়তপুরের একজন বিচারিক হাকিম পরিচয় দিয়ে বিকাশের মাধ্যমে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে আসছিল। বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হওয়ায় ও আমাদের কাছে অভিযোগ আসায় চার দিন অভিযান চালিয়ে পুলিশ চক্রটির দুই সদস্যকে গ্রেপ্তার করেছে।’