প্রতারকদের খপ্পরে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ে জমি কিনতে এসে প্রতারকদের খপ্পরে পড়ে প্রায় আড়াই লাখ টাকা খুইয়েছেন কুমিল্লার আবদুর রহমান নামের এক ব্যক্তি। তিনি দেবীগঞ্জ থানায় ১২ জনকে আসামি করে একটি মামলা করেছেন। পুলিশ আইনুল, গোলাম হোসেন ও সুরুজ নামের তিনজনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে। কিন্তু কোনো টাকা উদ্ধার হয়নি।প্রতারণার শিকার আবদুর রহমান জানান, তিনি গত মঙ্গলবার সকালে কুমিল্লা থেকে পঞ্চগড়ে এসে শহরের মৌচাক হোটেলে নাস্তা করতে বসেন। এখানে আইনুল হক ও গোলাম হোসেন নামের দুই ব্যক্তির সঙ্গে তাঁর পরিচয় হয়। এ সময় কথাবার্তার একপর্যায়ে তাঁরা তাঁকে জানান, তাঁদের কাছে ভালো জমির খবর আছে। ইচ্ছা করলে তিনি ওই জমি কিনতে পারেন।এ সময় তাঁদের কথায় প্রলুব্ধ হয়ে তিনি সরল বিশ্বাসে জমি দেখতে পঞ্চগড় জেলা সদরের অদূরে খানপুকুর এলাকায় যান। পরে জমির মালিকের সঙ্গে কথা বলে তাঁদের কথায় রাজি হয়ে তিনি দেবীগঞ্জ উপজেলার বেংহারী গ্রামের আবদুুল কুদ্দুসের বাড়িতে যান। এখানে জমির দরদাম ঠিক হওয়ার পর প্রতারক চক্র জমির বায়না বাবদ দুই লাখ টাকা দাবি করে।এরপর আবদুর রহমান বাড়ি থেকে নিয়ে আসা দুই লাখ ৩৮ হাজার টাকা তাঁর কাছে রয়েছে বলে জানান। টাকা দেওয়ার আগ মুহূর্তে তিনি কুদ্দুসের বাড়িতে জমিসংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলাপ-আলোচনা করতে থাকেন। একপর্যায়ে হঠাৎ করে আবু হানিফ নামের আরেকজন বলেন, কয়েক দিন আগে তিনি পঞ্চগড় থেকে আসার পথে চটের ব্যাগের মধ্যে কিছু বিদেশি টাকা পেয়েছেন। এরপর কুদ্দুস ওগুলো কোন দেশের টাকা তা নিশ্চিত হতে তাঁকে (আবদুর রহমানকে) দেখতে অনুরোধ করেন। এ সময় তিনি সেগুলো নেড়ে-চেড়ে দেখা মাত্রই আগে থেকে ওত পেতে থাকা পুলিশের পোশাক পরিহিত ও হ্যান্ডকাফসহ নকল পুলিশের একটি দল সেখানে উপস্থিত হয় (যাদের মধ্যে মোমিনুল নামের একজন নকল এএসআই ছিল) এবং তাঁকে কলার ধরে টানা হ্যাঁচড়া, ধাক্কাধাক্কি ও কিল-ঘুষি দিয়ে তাঁর কাছে থাকা নগদ দুই লাখ ৩৮ হাজার টাকা, নকিয়া এন-৭৩ ও একটি সিটিজেন অটো দামি ঘড়ি ছিনিয়ে নেয়।এ সময় সেখানে ভুয়া চেয়ারম্যান পরিচয়ে আরেকজন নকল পুলিশকে অনুরোধ করে বলেন, দেখে-শুনে তাঁকে (আবদুর রহমানকে) ভদ্র শিক্ষিত ও ভালো পরিবারের লোক বলে মনে হচ্ছে। তাঁকে গ্রেপ্তার না করে ছেড়ে দেওয়া যেতে পারে।সে অনুযায়ী প্রতারক চক্রের অন্য সদস্য একটি মোটরসাইকেলে করে তাঁকে (আবদুর রহমানকে) ঘটনাস্থল থেকে পাঁচ-সাত কিলোমিটার দূরে জনমানবশূন্য এলাকায় রেখে চম্পট দেয়। পরে প্রতারণার বিষয়টি তিনি স্থানীয় লোকজনকে জানালে তাদের সহযোগিতায় দেবীগঞ্জ থানায় ১২ জন প্রতারককে আসামি করে একটি মামলা করেন।