প্রতারকের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক গৃহবধূকে ভারতে নিয়ে আটকে রেখে অনৈতিক কাজ করতে বাধ্য করার অপরাধে লিয়াকত মোল্লা (৩৮) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।নড়াইলের শিশু ও নারী নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সায়েদুর রহমান গতকাল বৃহস্পতিবার এ রায় দেন। মামলার বিবরণে জানা যায়, খুলনার দিঘলিয়া উপজেলার লিয়াকত মোল্লা গত বছরের ৫ এপ্রিল নড়াইলের কালিয়া উপজেলার একজনের স্ত্রীকে তাঁর বড় ভাই সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে বলে জানান। মিথ্যা কথা বলে তিনি তাঁকে শ্বশুরবাড়ি থেকে বের করে নিয়ে ভারতের শিয়ালদহ হয়ে হাবরার একটি বাড়িতে আটকে রেখে অনৈতিক কাজ করতে বাধ্য করেন। ওই নারী হাবরায় থাকাকালে ওই বাড়ির দারোয়ানের সহযোগিতায় গত বছরের ২৪ সেপ্টেম্বর পালিয়ে নিজ বাড়িতে ফিরে আসেন এবং ৯ অক্টোবর আদালতে মামলা করেন। আসামি লিয়াকত বর্তমানে পলাতক রয়েছেন।