প্রতারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেনাবাহিনী ও বিডিআরে ভুয়া নিয়োগপত্র দিয়ে চাকরি দেওয়ার নামে প্রতারণা করার অভিযোগে তরিকুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত মঙ্গলবার বিকেলে রাজধানীর খিলগাঁও থানার দক্ষিণ বনশ্রী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তির কাছ থেকে প্রতারিত হওয়া ব্যক্তিদের ছবি, সেনাবাহিনীর সিলযুক্ত ভুয়া নিয়োগপত্র, মেডিকেল ফরম, নিয়োগসংক্রান্ত প্রশ্নপত্র, খাতা ও বাংলাদেশ রাইফেলসের সিলযুক্ত নিয়োগপত্র উদ্ধার করা হয়। এ ব্যাপারে খিলগাঁও থানায় মামলা হয়েছে।