প্রতারণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ কৃষি ব্যাংকের নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সাহিতপুর শাখা থেকে ব্যাংকের নিরাপত্তা প্রহরীর সহায়তায় একটি প্রতারক চক্র প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে পাঁচ লাখ ৮০ হাজার টাকা উত্তোলন করে নিয়ে গেছে।এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপক মো. ফারুক সরকার প্রতারক চক্রের পাঁচ সদস্যের বিরুদ্ধে গত বৃহস্পতিবার কেন্দুয়া থানায় মামলাটি দায়ের করেন। পুলিশ মামলার এক নম্বর আসামি সুজন মিয়া (২৫) নামের ওই চিহ্নিত প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেপ্তার এবং ৩৭ হাজার টাকা উদ্ধার করেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে কৃষি ব্যাংকের সাহিতপুর শাখার ব্যবস্থাপক মো. ফারুক সরকার বলেন, ‘ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।