প্রতারণার অভিযোগে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ফয়সাল আহমেদ (৩৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ। গত সোমবার রাতে মানিকগঞ্জের সাটুরিয়ার খলিলাবাদ গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
থানা-পুলিশ সূত্র জানায়, দেলুয়া গ্রামের মজিবার রহমান নামের এক তরুণকে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে তাঁর পরিবারের কাছ থেকে ৫ লাখ ৭৫ হাজার টাকা নেন ফয়সাল। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁকে আটক করা হয়। তাঁকে সাটুরিয়া থানায় সোপর্দ করা হয়েছে।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার বলেন, এ ঘটনায় ফয়সালের বিরুদ্ধে মজিবার রহমান মামলা করেছেন।