প্রতারণার অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানে প্রতারণার অভিযোগে গত শুক্রবার রাতে সুনীল কুমার দেওয়ান নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।থানচি উপজেলার বলীপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান অনিল কুমার চাকমা জানান, আঞ্চলিক পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা পরিচয় দিয়ে সুনীল কয়েক দিন ধরে তাঁকে ফোন করে আসছিলেন। ওই ইউনিয়নের ৮০০ আদিবাসী উদ্বাস্তু পরিবারকে পুনর্বাসন করা হবে বলে জানিয়ে সুনীল পরিবারপ্রতি ৪০০ টাকা দাবি করেন।