প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ১
চাঁদাবাজি ও প্রতারণার অভিযোগে বরুণ আচার্য্য নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ফটক থেকে তাঁকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানার পুলিশ। তাঁর বিরুদ্ধে কারাধ্যক্ষ একটি মামলা করেছেন।
কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) উৎপল বড়ুয়া জানান, বরুণ আচার্য্যকে প্রতারণা মামলায় বৃহস্পতিবার আদালতে হাজির করা হবে।
কারাধ্যক্ষ রফিকুল কাদের বলেন, ‘বরুণ আচার্য্য নামের ওই ব্যক্তি কখনো সাংবাদিক, কখনো মানবাধিকার কর্মী পরিচয় দিয়ে আদালত প্রাঙ্গণে ও কারাগারে আসামি ও তাঁদের স্বজনদের মামলা থেকে রেহাই ও মুক্তিসহ নানা প্রলোভন দেখিয়ে টাকা আদায় করে আসছে। এমনকি কারা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তাঁর সখ্য আছে দাবি করে কারারক্ষীদের বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে আসছে। গতকাল কারা ক্যান্টিনে এসে ১০ হাজার টাকা চাঁদা দাবি করলে কারারক্ষীরা তাঁকে আটক করে রাখে। পরে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।