প্রতারণার অভিযোগে চারজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের তারাগঞ্জে প্রতারণার অভিযোগে স্বামী-স্ত্রীসহ চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার ধোলাইঘাট এলাকা থেকে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। এঁরা হলেন বদরগঞ্জ উপজেলার আমরুলবাড়ী চটকুপাড়া গ্রামের দুলাল মিয়া, তাঁর স্ত্রী সাথী, নীলফামারীর কিশোরগঞ্জের পানেয়া গ্রামের তারিকুল ইসলাম ও শাফিউল ইসলাম। থানা পুলিশ জানায়, ওই দম্পতি তারিকুল ও শাফিউলের কাছ থেকে ৪০ হাজার টাকা নিয়ে তাঁদের হাতে জাল ডলার তুলে দেন। এ নিয়ে তাঁদের মধ্যে বাগিবতণ্ডা শুরু হলে এলাকার লোকজন ছুটে এসে চারজনকেই আটক করে। খবর পেয়ে তাঁদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়। তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃষ্ণ কুমার সরকার বলেন, আটক চারজনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে থানায় মামলা করা হয়েছে।