প্রতারণার অভিযোগে দুজন আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জে প্রতারণার মাধ্যমে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে গতকাল মঙ্গলবার দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। তাঁরা হলেন আশরাফুল আলম ও পারভেজ হোসেন। তাঁদের বাড়ি যশোর জেলায়।পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার ওই দুই ব্যক্তি সদর উপজেলার জয়নগর বাজারে গিয়ে ‘ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অ্যান্ড ক্রাইম রিপোর্টার্স সোসাইটি’ নামের সংগঠনের সদস্য পরিচয় দেন। তাঁরা দূষিত ও ভেজাল দ্রব্য বিক্রির অভিযোগে কয়েকটি খাবারের হোটেল ও ওষুধের দোকানের মালিকের কাছ থেকে ২০ হাজার টাকা আদায় করেন। গতকালও তাঁরা একইভাবে জেলা শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে অর্থ আদায়ের চেষ্টা করেন। এ সময় জনতা তাঁদের আটক করে পুলিশে সোপর্দ করেন।