প্রতারণার অভিযোগে বিএডিসির দুই কর্মকর্তার বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পচা আলুবীজ বিক্রি করে প্রতারণার অভিযোগে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) দুই কর্মকর্তা ও একজন বীজ ডিলারের বিরুদ্ধে মামলা করেছেন ইয়াকুব আলী (৪৮) নামের মেহেরপুরের এক চাষি। ২৭ জানুয়ারি মেহেরপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মাসুদ আলীর আদালতে এই মামলা হয়। মামলার আসামিরা হলেন, বিএডিসির কুষ্টিয়া অঞ্চলের বীজ বিপণন বিভাগের উপপরিচালক মোজাম্মেল হক, বিএডিসি কুষ্টিয়া অঞ্চলের বীজ সংরক্ষণ বিভাগের উপপরিচালক মাসুদ আহমেদ এবং বিএডিসির মেহেরপুর শহরের বীজ ডিলার শামসুজ্জোহা শাহিন। আদালত আসামিদের বিরুদ্ধে সমন জারি করেছেন। বিএডিসির অভিযুক্ত ওই দুই কর্মকর্তা জানান, বীজ সরবরাহের সময় তাঁদের অজান্তেই মেহেরপুরে এবার খারাপ কিছু আলুবীজ সরবরাহ করা হয়েছিল।