প্রতারণার দায়ে এক নারীর পাঁচ বছরের সাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতারণার মামলায় এক নারীকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। তাঁর নাম পারভীন আক্তার।
গতকাল সোমবার চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম মো. শাহজাহান কবীর এ রায় দেন। ছয়জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এ রায় দেন। আসামি জামিনে গিয়ে পলাতক রয়েছেন।
সরকারি কৌঁসুলি প্রদীপ দত্ত প্রথম আলোকে বলেন, চট্টগ্রাম নগরের হালিশহর এলাকার একটি বুটিক হাউসের মালিক রওশন আক্তারের কাছ থেকে পাঁচ লাখ টাকার কাপড় নেন পারভীন আক্তার। কিন্তু টাকা না দিয়ে উল্টো নিজেকে কখনো মানবাধিকারকর্মী আবার কখনো সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির ব্যক্তিগত সহকারী পরিচয় দিয়ে রওশন আক্তারকে হুমকি দিচ্ছিলেন তিনি।
২০১৩ সালের ২২ মে পাহাড়তলী থানায় রওশন আক্তার বাদী হয়ে পারভীন আক্তারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে
মামলা করেন। তদন্ত শেষে পুলিশ একই বছরের ২৭ জুন পারভীন আক্তারের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।