প্রতারণার দায়ে কলেজশিক্ষকের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ২০১২ সালের অনার্স পার্ট-২ ইংরেজি (আবশ্যিক) পরীক্ষার উত্তরপত্রে ঘুষ নিয়ে নম্বর বাড়িয়ে দেওয়ার চেষ্টার দায়ে যশোর ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষক আকবর আলীকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে৷
গত শুক্রবার রাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষক আকবর আলী একই জেলার এমএম কলেজের কয়েকজন ছাত্রের সঙ্গে যোগাযোগ করেন এবং ঘুষ নিয়ে তাঁদের উত্তরপত্রে নম্বর বাড়িয়ে দেওয়ার প্রলোভন দেখান৷ গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানতে পারে৷ এরপর কর্তৃপক্ষ তা শিক্ষামন্ত্রী ও জেলা প্রশাসককে অবহিত করেন৷ শিক্ষামন্ত্রীর নির্দেশে গত শুক্রবার বিকেলে যশোর নিউমার্কেট এলাকা থেকে উত্তপত্রসহ ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়৷