প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের কেশবপুরে স্বেচ্ছাসেবী সংস্থার নামে টাকা তুলে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করার অভিযোগে গত শনিবার লিজা আক্তার নামের এক নারীকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ইউএনও কার্যালয় সূত্রে জানা গেছে, ওই নারী উপজেলার বিভিন্ন গ্রামে প্রতিবন্ধী পুনর্বাসন সমাজকল্যাণ ফাউন্ডেশনের নামে গ্রামের নারীদের কাছ থেকে মাথাপিছু ৬৮০ টাকা করে নিয়ে সদস্য বানাচ্ছিলেন। এর বিনিময়ে পরের সপ্তাহে তাঁদের সেলাই মেশিন, গরু, ছাগল ইত্যাদি দেওয়া হবে বলে আশ্বাস দেন। কিন্তু পরে এসব না দিয়ে নানা টালবাহানা শুরু করেন।