প্রতারণার দায়ে মাছ ব্যবসায়ীদের সাজা
ভোক্তার সঙ্গে প্রতারণা এবং নিষিদ্ধ মাছ বিক্রির অপরাধে যাত্রাবাড়ী মাছের আড়তের নয়জনকে সাজা দিয়েছেন র্যা বের ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার র্যা ব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম এ সাজা দেন। র্যা ব জানিয়েছে, আড়তটিতে র্যা ব-১০-এর একটি দল অভিযান চালায়। এর দায়ে নেয়ামত আলী শেখ ও আলাউদ্দিন গাজীকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ সময় দুই টন জেলি ঢোকানো চিংড়িও জব্দ করা হয়।
জাটকা বিক্রির অপরাধে আড়তদার বাবুল সর্দারকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং তাঁর তিন সহযোগী পিন্টু হাওলাদার, আজিজুল হক ও আনিসুর রহমানকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়। এ ছাড়া নিষিদ্ধ আফ্রিকান মাগুর বিক্রি করার কারণে মো. কিবরিয়া ও রুবেল ইসলাম নামক দুজনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং দীপক দেবনাথকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি পাঁচ টন আফ্রিকান মাগুর মাছ জব্দ করা হয়।