প্রতারণার মামলায় আ.লীগ নেতা কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি বাড়ি একটি খামার প্রকল্পের সুবিধাভোগীদের তালিকায় অন্তর্ভুক্ত করার নামে টাকা নিয়ে আত্মসাৎ করার অভিযোগে সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামকে জেলহাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় দায়ের করা মামলায় গত সোমবার জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে হাজিরা দিতে গেলে বিচারক আ ন ম ইলিয়াস জামিন নামঞ্জুর করে তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। মামলার এজাহার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রফিকুল ইসলাম একটি বাড়ি একটি খামার প্রকল্পের চূড়ান্ত তালিকায় নাম অন্তর্ভুক্তির মাধ্যমে সরকারি সহায়তা পেতে জনপ্রতি চার হাজার টাকা দিতে হবে বলে প্রচারণা চালান। বাবুপুর গ্রামের ২২ জন এ সহায়তা পাওয়ার আশায় গত বছরের ২৫ জুন জনপ্রতি তিন হাজার টাকা করে মোট ৬৬ হাজার টাকা রফিকুলের হাতে তুলে দেন। কিন্তু পরে তাঁরা জানতে পারেন, চূড়ান্ত তালিকায় তাঁদের নাম অন্তর্ভুক্ত করা হয়নি।