প্রতারণার শিকার কিশোরীর আত্মহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রেমিকের প্রতারণার শিকার হয়ে তানিয়া আক্তার (১৭) নামের এক কিশোরী বিষপানে আত্মহত্যা করেছে। গত মঙ্গলবার শরীয়তপুরের জাজিরা উপজেলার বোয়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
এ ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে তানিয়ার বাবা আশুব আলী মৃধা বাদী হয়ে পাঁচজনের বিরুদ্ধে জাজিরা থানায় একটি মামলা দায়ের করেছেন।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী বলেন, গতকাল বুধবার সদর হাসপাতালে কিশোরীর মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। কিশোরী প্রতারণার শিকার হয়ে আত্মহত্যা করেছে।
ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। ইতিমধ্যে আসামি ইমদাদ মাদবরকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পাশের গ্রামের আরিফ নামের এক যুবকের সঙ্গে তানিয়ার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে তানিয়া অন্তসত্ত্বা হলে সে আরিফকে বিয়ের জন্য চাপ দেয়। ১৪ মার্চ ওই কিশোরী আরিফদের বাড়ি গিয়ে তার অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি জানায়। পরে এ নিয়ে ইমদাদ মাদবরের মাধ্যমে সালিস হয়। কিন্তু আরিফ বিয়ে করতে রাজি না হওয়ায় তানিয়া মঙ্গলবার দুপুর ১২টার দিকে বিষপান করে। তাকে জাজিরা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে শরীয়তপুর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে বেলা দুইটার দিকে সে মারা যায়।