প্রতারিত কিশোরীর আত্মহননের ঘটনায় হত্যা মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রেমিকের প্রতারণার শিকার ফরিদপুর শহরের দক্ষিণ আলীপুর মহল্লার সুমাইয়া ইসলামের (১৭) আত্মহননের ঘটনায় গতকাল বৃহস্পতিবার হত্যা মামলা হয়েছে। সুমাইয়ার বাবা আবদুর রাজ্জাক তিনজনকে আসামি করে কোতোয়ালি থানায় এ মামলা করেন।আসামিরা হলেন সুমাইয়ার মামাতো বোন রেহানা আক্তার, রেহানার মামা সিরাজ মোল্লা ও প্রেমিক আক্তার মোল্লা।মামলার তদন্ত কর্মকর্তা থানার উপপরিদর্শক (এসআই) মো. মনির হোসেন জানান, আগে আটক হওয়া রেহানা ও সিরাজ মোল্লাকে গতকাল আদালতে সোপর্দ করা হয়েছে। প্রতারক প্রেমিক আক্তারকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।মামলার বিবরণে জানা গেছে, সরকারি রাজেন্দ্র কলেজের ছাত্র আক্তারের প্রতারণার শিকার সুমাইয়া গত মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে আত্মহনন করেন।