প্রতি আসনে ৩৭ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত গ ইউনিটের অধীন প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে ৩৭ জন পরীক্ষার্থী আবেদন করেছেন। আগামীকাল শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত রাজধানীর মোট ৫৬টি কেন্দ্রে এই পরীক্ষা হবে। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই ইউনিটে ১ হাজার ১৭০টি আসনের বিপরীতে ভর্তি-ইচ্ছুক আবেদনকারীর সংখ্যা ৪৩ হাজার ২৩৪ জন। বিজ্ঞপ্তিতে পরীক্ষার হলে ক্যালকুলেটর, মুঠোফোন বা টেলিযোগাযোগ করা যায় এমন যেকোনো জিনিস আনা সম্পূর্ণ নিষেধ করা হয়েছে।