প্রতি আসনে ৪৫ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০১৩-১৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ প্রথম সেমিস্টার স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়বেন ৪৫ জন শিক্ষার্থী।
এবার তিনটি ইউনিটে ১৭টি বিভাগে ৮০০ আসনের বিপরীতে আবেদন করেছেন ৩৬ হাজার ৩০৪ জন শিক্ষার্থী।
ভর্তি পরীক্ষা কমিটি জানায়, আগামী ৬ নভেম্বর ‘খ’ ও ৭ নভেম্বর ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা ১১টা এবং দুপুর ১২টা থেকে বেলা একটা পর্যন্ত দুই পালায় পরীক্ষা অনুষ্ঠিত হবে।
৮ নভেম্বর দুপুর দুটা থেকে বিকেল তিনটা এবং বিকেল চারটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দুই পালায় ‘গ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।