চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা
প্রতি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন ৩২ জন শিক্ষার্থী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় প্রতি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন ৩২ জন শিক্ষার্থী। গত সোমবার রাত ১২টায় ভর্তির আবেদনসংক্রান্ত কার্যক্রম শেষ হয়। ভর্তি পরীক্ষা কমিটির সদস্যসচিব ও একাডেমিক শাখার প্রধান ও উপপরীক্ষা নিয়ন্ত্রক আ ক ম ফজলুল হক পাশা বলেন, ‘এবার সব কটি বিভাগে মোট এক লাখ ২২ হাজার ৯৪৮ জন শিক্ষার্থী আবেদন করেছেন, যা গত বছরের তুলনায় ১১ হাজার ৩৪৮ জন বেশি।প্রশাসন সূত্রে জানা গেছে, গতবারের চেয়ে এবার ১৩১টি আসন বাড়ানো হয়েছে।আগামী ২৬ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।