প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় আবেদন জমা পড়েছে ২ লাখ ১১ হাজার ৯৫২টি। এবার মোট আসন ৪ হাজার ৬৫৩টি। অর্থাৎ প্রতিটি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নেবেন প্রায় ৪৬ জন শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির সচিব ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) এস এম আকবর হোছাইন প্রথম আলোকে বলেন, গত বুধবার রাত ১২টায় ভর্তির আবেদন প্রক্রিয়া শেষ হয়। এই প্রথমবার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আবেদনের সংখ্যা ২ লাখ ছাড়াল। আগামী ১ নভেম্বর থেকে ভর্তি পরীক্ষা শুরু হবে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ২০১৪-১৫ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ে ৪ হাজার ৪৭৭টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছিল ১ লাখ ৭৯ হাজার ৫৭৩টি।