জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির জন্য প্রতি আসনের বিপরীতে ৮২ জন আবেদন করেছেন। বিশ্ববিদ্যালয়ের দুই হাজার ৭৬০টি আসনের বিপরীতে ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীর সংখ্যা দুই লাখ ২৫ হাজার ৯৫৯।
গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের উপপরিচালক সৈয়দ ফারুক হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজ্ঞান অনুষদে (এ–ইউনিট) ৭৯০টি আসনের বিপরীতে ৬১ হাজার ৪৫৯, কলা অনুষদে (বি–ইউনিট) ৭১০টির বিপরীতে ৫০ হাজার ৫৫১, ব্যবসায় শিক্ষা অনুষদে (সি–ইউনিট) ৬২০টি আসনের বিপরীতে ৪৫ হাজার ৫৩২, সামাজিক বিজ্ঞান অনুষদে (ডি–ইউনিট) ৫৪০টির বিপরীতে ৬৫ হাজার ৯৬১ ও আইন অনুষদে (ই–ইউনিট) ১০০টির বিপরীতে দুই হাজার ৪৫৬ শিক্ষার্থী আবেদন করেছেন।
৫ সেপ্টেম্বর সি ইউনিট; ১২ সেপ্টেম্বর এ ইউনিট; ১৩ সেপ্টেম্বর ই ইউনিট; ১৯ সেপ্টেম্বর বি ইউনিট ও ২৬ সেপ্টেম্বর ডি ইউনিটে ভর্তি পরীক্ষা হবে। বিস্তারিত ওয়েবসাইটে (www.jnu.ac.bd) পাওয়া যাবে।