প্রতি জেলায় অটিস্টিক শিশুদের স্কুল চালুর সুপারিশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের প্রতিটি জেলা সদরে অটিস্টিক শিশুদের জন্য স্কুল চালুর সুপারিশ করেছে সমাজকল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি৷ কমিটি এ বিষয়ে জেলা প্রশাসকদের স্থানীয় জনসাধারণের সহযোগিতা নিতে বলেছে৷ গতকাল রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়৷