প্রতি তিন বিদেশির একজন বাংলাদেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৫-১৬ সালে ভারতের হাসপাতালগুলোতে চিকিৎসা নেওয়া ৪ লাখ ৬০ হাজারের বেশি রোগীর মধ্যে ১ লাখ ৬৫ হাজারের বেশি ছিলেন বাংলাদেশের নাগরিক। আনুপাতিক হারে সংখ্যাটি দাঁড়ায়, প্রতি তিনজনের মধ্যে একজন বা তারও বেশি। দেশটির বাণিজ্যিক গোয়েন্দা ও পরিসংখ্যান বিভাগের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়, ওই সময়ে ৫৮ হাজারের বেশি বাংলাদেশি নাগরিককে ভারতে চিকিৎসার জন্য ভিসা দেওয়া হয়েছে। এর মাধ্যমে তাঁরা ৩৪ লাখ ডলারের সেবা গ্রহণ করেছেন। ২০১৬ সালে ভারতে সবচেয়ে বেশি বিদেশি পর্যটক যান বাংলাদেশ থেকে। এর আগে এই অবস্থানে ছিল যুক্তরাষ্ট্র। বেশির ভাগ বাংলাদেশি ভারতে যান চিকিৎসার জন্য। বিজনেস-স্ট্যান্ডার্ড