প্রতি বস্তা আলুর হিমাগার ভাড়া কমিয়ে ১৭০ টাকা নির্ধারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জে হিমাগার ভাড়াসংক্রান্ত বিষয়ে গতকাল সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এক জরুরি সভা হয়েছে। এতে স্থানীয় সাংসদ এম ইদ্রিস আলী উপস্থিত থেকে হিমাগার ভাড়া কমিয়ে ১৭০ টাকা নির্ধারণ করে দেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সভায় অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন, পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, জেলা কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আমিনুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। হিমাগার কর্তৃপক্ষ প্রতি বস্তা আলুর ভাড়া গতবারের চেয়ে ১০০ টাকা বাড়িয়ে কৃষকের কাছ থেকে ২৬০ টাকা করে আদায় করছিল। কৃষকেরা এর প্রতিবাদ জানিয়ে আসছিলেন।ভাড়া কমার খবর পেয়ে কাটাখালী এলাকার আলুচাষি মীর সিরাজ জানান, এটি একটি ভালো সিদ্ধান্ত। মুন্সিগঞ্জে মোট ৭১টি হিমাগার রয়েছে। এর মধ্যে আলুর হিমাগার ৬৪টি। এ বছর জেলায় ১১ লাখ ৭৩ হাজার মেট্রিক টন আলু উত্পাদন হয়েছে।