প্রতি স্কুলের দায়িত্বে একজন পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর স্কুলগুলোর সামনে বখাটেদের উত্পাত বন্ধ করতে প্রতি স্কুলের দায়িত্ব দেওয়া হচ্ছে স্কুল-সংশ্লিষ্ট থানার একজন পুলিশ কর্মকর্তাকে। ওই কর্মকর্তার টেলিফোন নম্বর স্কুলে টাঙিয়ে দেওয়া হবে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতিতে অভিভাবক ও ছাত্রীরা ওই পুলিশ কর্মকর্তাকে ফোন করে সহায়তা চাইতে পারবে। গতকাল বুধবার স্বরাষ্ট্রসচিব আব্দুস সোবহান সিকদার প্রথম আলোকে এ তথ্য জানান। তিনি বলেন, স্কুলগুলোর সামনে সাদা পোশাকে পুলিশ মোতায়েনের পর বখাটেদের উত্পাত কমে আসবে বলে আশা করা যায়। ইতিমধ্যে কিছুটা সুফল পাওয়ার কথা জানান স্বরাষ্ট্রসচিব। গত ৪ এপ্রিল মেয়েদের স্কুলগুলোর সামনে সাদা পোশাকে পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত নেয় সরকার।উল্লেখ্য, গত শনিবার রাজধানীর রামপুরার দক্ষিণ বনশ্রী মডেল হাইস্কুলের ছাত্রী ইলোরা বখাটের উত্পাতে অতিষ্ঠ হয়ে বিষ খেয়ে আত্মহত্যা করে। এর আগে বিভিন্ন সময়ে বখাটেদের অত্যাচারের জের হিসেবে কয়েকটি আলোচিত আত্মহত্যার ঘটনা ঘটেছে।