প্রতি ৪১০ জনের জন্য একটি কম্বল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমতলী উপজেলার এক লাখ ২৩ হাজার দরিদ্র মানুষের মধ্যে ৩০০টি কম্বল বিতরণ করা হয়েছে। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে এসব কম্বল পাওয়া গেছে বলে উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জাহাঙ্গির আলম জানান। উপজেলা ত্রাণ দপ্তর সূত্র জানায়, উপজেলার প্রতি ৪১০ জন দরিদ্র মানুষের জন্য এবার একটি করে কম্বল পাওয়া গেছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মশিউর রহমান জানান, উপজেলার প্রতিটি ইউনিয়নে ২৫টি করে কম্বল দেওয়া হয়েছে।