প্রতিকারের দাবিতে স্মারকলিপি পেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের দক্ষিণ সুরমার আলমপুরে সিলেট সিটি করপোরেশনের ভাগাড় থেকে আবর্জনা কৃষিজমিতে গিয়ে পড়ার ঘটনার প্রতিকার চেয়ে এলাকাবাসী একটি কমিটি গঠন করেছে। একই দাবিতে তারা পরিবেশ অধিদপ্তরকে স্মারকলিপি দিয়েছে।
‘বিল-হাওর, কৃষি পরিবেশ রক্ষা কমিটি’ নামে ওই কমিটি গতকাল মঙ্গলবার বিকেলে আলমপুরে পরিবেশ অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়ে গিয়ে স্মারকলিপি পেশ করে।
দক্ষিণ সুরমার লালমাটিয়া এলাকায় সিটি করপোরেশনের বর্জ্যের ভাগাড়ের একদিকে সীমানাপ্রাচীর নেই। এ কারণে বর্ষাকালে অবর্জনা পানিতে ভেসে গিয়ে কৃষিজমিতে পড়ে। এ নিয়ে গত ২৬ জানুয়ারি প্রথম আলোয় ‘খেতে নামলেই রক্তাক্ত কৃষক’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশ হয়। ওই দিনই এলাকাবাসী কৃষকদের নিয়ে ‘হাওর, কৃষি পরিবেশ রক্ষা কমিটি’ গঠন করেন।
গতকাল স্মারকলিপি দিয়ে এলাকাবাসী পরিবেশ অধিদপ্তরের কাছে প্রতিকার চান। পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান স্মারকলিপি গ্রহণ করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।