প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রায় ৪৪ জন। ১৯টি বিভাগের ১ হাজার ১০টি আসনের বিপরীতে আবেদনপত্র জমা পড়েছে ৪৪ হাজার ৪৪৭টি।
ভর্তি পরীক্ষা কমিটির সদস্যসচিব ও রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার বলেন, এ বছর ৪৪ হাজার ৪৪৭টি আবেদন পড়ে। এর মধ্যে ‘এ’ ইউনিটে (বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ) ১৬ হাজার ৪৮০ জন, ‘বি’ ইউনিটে (কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদ) ১৫ হাজার ৭৬৯ জন এবং ‘সি’ ইউনিটে (ব্যবসায় শিক্ষা অনুষদ) ১২ হাজার ১৯৮ জন আবেদন করেন।
৪ ও ৫ ডিসেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৪ ডিসেম্বর সকালে ‘এ’ এবং বিকেলে ‘বি’ ইউনিটের পরীক্ষা হবে। ৫ ডিসেম্বর সকালে হবে ‘সি’ ইউনিটের পরীক্ষা। ভর্তিসংক্রান্ত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.cou.ac.bd থেকে জানা যাবে।