প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার প্রতিটি থানা, ওয়ার্ড ও ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি পুনর্গঠনের লক্ষ্যে সম্মেলনের সিদ্ধান্ত হয়েছে। গতকাল সোমবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের এক সভায় এ সিদ্ধান্ত হয়। এ সিদ্ধান্ত বাস্তবায়নে ২৮ জানুয়ারি সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভা হবে। মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ফয়েজউদ্দিন মিয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী, খাদ্যমন্ত্রী কামরুল ইসলামসহ মুকুল চৌধুরী, শাহে আলম মুরাদ, আবদুল হক সবুজ প্রমুখ। বিজ্ঞপ্তি।