প্রতিটি খাতে নারীর অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাংলাদেশের প্রতিটি খাতে নারীর অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে। দেশের জাতীয় অর্থনীতির অন্যতম প্রধান খাত তৈরি পোশাকশিল্পের ৪০ লাখ কর্মীর ৯০ শতাংশই নারী।
গতকাল শনিবার জাপানে ‘ওয়ার্ল্ড অ্যাসেম্বলি ফর উইমেন, টোকিও-২০১৪’ শীর্ষক সম্মেলনের উচ্চপর্যায়ের গোলটেবিল বৈঠকে শিরীন শারমিন চৌধুরী এসব কথা বলেন। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের আমন্ত্রণে বর্তমান তিনি জাপান সফর করছেন। খবর বাসসের। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে গোলটেবিল বৈঠকের উদ্বোধনী সেশনে যোগ দেন।