প্রতিটি মহাসড়ক এখন চলার উপযোগী: ও কাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে দেশের সড়ক-মহাসড়কগুলোতে যানজট হবে না বলে আশা প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মন্ত্রণালয়ের নেওয়া নানা পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, দেশের প্রতিটি মহাসড়ক এখন চলাচলের উপযোগী করা হয়েছে।
গতকাল শুক্রবার দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়ক প্রশস্তকরণ (চার লেনে রূপান্তর) ও মহাসড়কে ডিভাইডারের উদ্বোধন শেষে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ঈদ সামনে রেখে গাজীপুরের চন্দ্রা মোড় থেকে সিরাজগঞ্জ পর্যন্ত বিশেষ নজরদারিতে রাখা হয়েছে। সায়েদাবাদ-আবদুল্লাহপুর মোড়ের যানজট এড়াতেসংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের নিয়ে চেষ্টা করা হচ্ছে। মহাসড়কে ফিটনেসবিহীন যানচলাচল ঠেকাতে কঠোর নজরদারির জন্য মন্ত্রী পুলিশসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।