প্রতিটি সম্প্রদায় পূর্ণ ধর্মীয় স্বাধীনতা ভোগ করছে: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের সব সম্প্রদায়ের মানুষ এখন পূর্ণ ধর্মীয় স্বাধীনতা ভোগ করছে। বর্তমান সরকার দেশের সব ধর্মের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করেছে এবং দেশের উন্নয়নের স্বার্থে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।বাংলাদেশ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহসভাপতি বিচারপতি গৌরগোপাল সাহার নেতৃত্বে একটি প্রতিনিধিদল গতকাল সোমবার রাতে প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন।ট্রাস্টের চেয়ারম্যান ও ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়া, সদস্য মানিক লাল সমাদ্দার, ধীরাজ কুমার মালাকার, প্রতিমা পাল মজুমদার ও ট্রাস্টের সম্পাদক বিপুলচন্দ্র রায় এ সময় উপস্থিত ছিলেন। বাসস।