প্রতিদিন ধ্বংস হচ্ছে নানা প্রজাতির পোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী চ্যানেলে নদীতে অবৈধভাবে আড়াআড়ি করে বাঁশের বাঁধ দিয়ে প্রকাশ্যে মাছ শিকার চলছে। দীর্ঘদিন অবৈধ এ কাজটি চললেও তা বন্ধে সংশ্লিষ্ট প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। ফলে প্রতিনিয়ত মাছের বিভিন্ন প্রজাতির লাখ লাখ পোনা ধ্বংস হচ্ছে।উপজেলা ম ৎ স্য কর্মকর্তা মোহাম্মদ আবু তৈয়ব প্রথম আলোকে জানান, বাঁশের বাঁধ দিয়ে বসানো অবৈধ চরজাল, কারেন্ট জাল ও বিহিঙ্গি জাল উদ্ধারের জন্য বরাদ্দ চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হলেও বরাদ্দ মেলেনি। তাই অবৈধ জালগুলো জব্দ করা সম্ভব হচ্ছে না।উপজেলা ম ৎ স্য কার্যালয় সূত্রে জানা গেছে, মহেশখালী চ্যানেলের গোরকঘাটা, আদিনাথ মন্দিরসংলগ্ন এলাকা, মুদিরছড়া, শাপলাপুর ইউনিয়নের বারিয়াপাড়া, জেমঘাট, বদরখালীসংলগ্ন এলাকা, মাতারবাড়ি, ধলঘাটা, সোনাদিয়া, ঘটিভাঙ্গা, তাজিয়াকাটা, বড়দিয়া, ঝাপুয়া, হামিদারদিয়া চর এলাকাসহ অন্তত ১০০ কিলোমিটার এলাকায় প্রায় ৩০০ স্থানে নদীতে অবৈধভাবে আড়াআড়ি বাঁশের বাঁধ দিয়ে বিভিন্ন ধরনের নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ শিকার চলছে। বাঁধের বাইরে আরও ৩০০টি ভেড় ও ১০০টি বিহিঙ্গি জাল দিয়েও মাছ শিকার করা হচ্ছে। এসব অবৈধ জাল দিয়ে মাছ শিকার করতে গিয়ে মাছের বিভিন্ন প্রজাতির লাখ লাখ পোনা ধ্বংস হচ্ছে।গত শুক্রবার সকালে সরেজমিনে দেখা গেছে, নদীতে অবৈধ জাল দিয়ে চলছে মাছ শিকার। নদীতে জোয়ারে পানি পূর্ণ হলে ওই বাঁশের বাঁধের ওপর বিভিন্ন নিষিদ্ধ জাল টাঙিয়ে দেওয়া হয়। পরে ভাটার সময় পানি নিচে নামলে বাঁধের ভেতরে থাকা মাছ শিকার করে ম ৎ স্যজীবীরা। এতে মাছের সঙ্গে বিভিন্ন প্রজাতির মাছের পোনা জালে আটকে নষ্ট হয়।কুতুবজোম ইউনিয়নের ঘটিবাঙা এলাকায় বাঁধ দিয়ে ম ৎ স্যশিকারি আবুল কালাম, সোনা মিয়া ও মনু মিয়া প্রথম আলোকে বলেন, এভাবে মাছ শিকার করা ঠিক না। এর পরও অভাবের তাড়নায় করতে হচ্ছে। মাছের বিভিন্ন প্রজাতির হাজার হাজার পোনা নষ্ট হওয়ার বিষয়ে জানতে চাইলে তাঁরা জানান, মাছের পোনা রক্ষায় চেষ্টা করা হলেও কোনো কাজ হয় না।গোরকঘাটা চরপাড়া এলাকার বাসিন্দা মাহমুদ উল্লাহ বলেন, এই অবস্থা চলতে থাকলে কয়েক বছরের মধ্যে সাগরে মাছের আকাল দেখা দেবে। বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন উপকূলীয় ফাউন্ডেশনের চেয়ারম্যান রশিদ আহমেদ চৌধুরী বলেন, এভাবে মাছ শিকার করতে গিয়ে প্রতিদিন বিভিন্ন প্রজাতির কয়েক লাখ পোনা ধ্বংস হচ্ছে। উপজেলা জ্যেষ্ঠ ম ৎ স্য কর্মকর্তা মোহাম্মদ আবু তৈয়ব প্রথম আলোকে বলেন, নির্বিচারে মাছের পোনা ধ্বংস করায় ভবিষ্যতে সাগরে ম ৎ স্যভান্ডার শূন্য হয়ে পড়বে। সম্প্রতি কোস্টগার্ড অভিযান চালিয়ে সোনাদিয়া ও বদরখালী চ্যানেল থেকে প্রায় ৭০ লাখ টাকার কারেন্ট জাল ও চরজালসহ বিভিন্ন নিষিদ্ধ জাল উদ্ধার করেছে। ম ৎ স্যশিকারিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, লোকবল সংকটের কারণে তাদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন প্রথম আলোকে বলেন, রমজানের পর পুরো এলাকায় অভিযান চালানো হবে।