প্রতিদিন ১৬ নারী নির্যাতনের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিদিন দেশে ১৬ জন নারী নির্যাতনের শিকার হচ্ছে। নারী নির্যাতন প্রতিরোধে সমন্বিত পদক্ষেপ ও সচেতনতা তৈরি করা দরকার। পাশাপাশি নির্যাতনের শিকার নারীর সহায়তায় সবাইকে এগিয়ে আসতে হবে।গতকাল বুধবার নগরের একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত কর্মশালায় অংশগ্রহণকারীরা এ কথা বলেছেন। নারী নির্যাতন প্রতিরোধে ১১টি মন্ত্রণালয় এবং জাতিসংঘের নয়টি সংস্থার সমন্বয়ে গঠিত যৌথ কর্মসূচি এ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় জাতিসংঘ জনসংখ্যা তহবিলের সহকারী প্রতিনিধি নূর মোহাম্মদ গত বছরের জানুয়ারি থেকে শুরু হয়ে ২০১২ সালের ডিসেম্বর পর্যন্ত চলা যৌথ কর্মসূচিটি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিজ্ঞপ্তি।