প্রতিদিন ৪০ কোটি ঘনফুট গ্যাসের অপচয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্যাস
গ্যাস

দেশে এখন প্রতিদিন গ্যাস উ ৎপাদন হচ্ছে গড়ে ২২৫ কোটি ঘনফুট। এর মধ্যে প্রায় ৪০ কোটি ঘনফুটই অপচয় হচ্ছে। অথচ চাহিদার তুলনায় গ্যাসের ঘাটতি চলেছে। অপচয়ের মূল জায়গাগুলো হলো বিদ্যু ৎকেন্দ্র, সার কারখানা ও শিল্পপ্রতিষ্ঠান। আবাসিক ও বাণিজ্যিক খাতেও প্রতিদিন বিপুল পরিমাণ গ্যাসের অপচয় হচ্ছে। সরকারি সূত্র এবং বেসরকারি পর্যায়ের গবেষকেরা জানান, পুরোনো বিদ্যু ৎকেন্দ্র ও সার কারখানার অদক্ষ যন্ত্রপাতি এবং শিল্পপ্রতিষ্ঠানের সেকেলে প্রযুক্তির বয়লার এই অপচয়ের কারণ। এ ছাড়া সূত্রগুলো জানায়, বর্তমানে দেশে প্রতিদিন উ ৎপাদিত প্রায় ২২৫ কোটি ঘনফুট গ্যাস ব্যবহার করে যে পরিমাণ বিদ্যু ৎ, সার ও শিল্পপণ্য উ ৎপাদন করা হচ্ছে, যন্ত্রপাতির দক্ষতা বাড়ানো হলে সর্বোচ্চ ১৮৫ কোটি ঘনফুট গ্যাস ব্যবহার করেই তা করা সম্ভব। অর্থা ৎ বর্তমানে চাহিদার তুলনায় দেশে দৈনিক গ্যাসের যে প্রায় ৮০ কোটি ঘনফুট ঘাটতি রয়েছে, অপচয় বন্ধ করে তার অর্ধেক পূরণ করা সম্ভব।

কিন্তু অপচয় রোধে সরকার কখনোই কার্যকর পদক্ষেপ নেয়নি। তবে একটি বিদেশি সংস্থার সহায়তায় এ ব্যাপারে কার্যক্রম নেওয়ার বিষয়ে আলোচনা, সেমিনার, প্রশিক্ষণ প্রভৃতি করা হচ্ছে। কিন্তু এখন পর্যন্ত অপচয় রোধের কার্যক্রম ফলপ্রসূ হয়নি।

জানতে চাইলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও জ্বালানি দক্ষতা (এনার্জি ইফিশিয়েনসি) বিষয়ের গবেষক ইজাজ হোসেন প্রথম আলোকে বলেন, জ্বালানি অপচয়ের বিষয়টি দীর্ঘদিন একেবারে অবহেলিত ছিল। যুগের পর যুগ অদক্ষ যন্ত্রপাতি চালিয়ে বিপুল পরিমাণ গ্যাসের অপচয় করা হয়েছে। এখন জ্বালানির সংকট দেখা দেওয়ায় বিষয়টি আলোচনায় এসেছে। কিছুু কাজও শুরু হয়েছে। বেসরকারি খাতের অল্পকিছু ব্যক্তি ও প্রতিষ্ঠান জ্বালানির দক্ষ ব্যবহারের ওপর গুরুত্ব দিয়ে কাজ শুরু করেছে। সরকারও তাদের উ ৎসাহ দিচ্ছে।

তিতাসের জরিপ: দেশের সবচেয়ে বড় বিতরণ কোম্পানি তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি একটি জরিপ চালিয়ে দেখেছে, তাদের বিতরণ এলাকার শিল্পপ্রতিষ্ঠানগুলোর পুরোনো প্রযুক্তির বয়লার নতুন প্রযুক্তিতে রূপান্তর করে দৈনিক ১৫ কোটি ঘনফুট গ্যাস সাশ্রয় করা সম্ভব। এই রূপান্তরে ব্যয়ও বেশি নয়।

এ ছাড়া তিতাসের আওতাধীন এলাকার আবাসিক গ্রাহকদের চুলাগুলো উন্নত প্রযুক্তির করা হলে এবং রাস্তা থেকে রান্নাঘরে গ্যাস নেওয়ার লাইনগুলো যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করা হলে প্রতিদিন গ্যাস সাশ্রয় হবে ১০ কোটি ঘনফুট। এই কাজেও ব্যয় সামান্য।

সরকারি-বেসরকারি সূত্রগুলো জানায়, বর্তমানে প্রতিদিন দেশে উ ৎপাদিত মোট গ্যাসের ১২ শতাংশ (২৭ কোটি ঘনফুট) ব্যবহূত হচ্ছে আবাসিক খাতে। আর শুধু তিতাসের এলাকায় প্রতিদিন ২৫ কোটি ঘনফুট গ্যাসের অপচয় হচ্ছে। সুতরাং শুধু তিতাসের এলাকার অপচয় বন্ধ করা গেলে সারা দেশে বর্তমানে যতজন আবাসিক গ্রাহক আছেন, আরও প্রায় ততজনকে সংযোগ দেওয়া সম্ভব।

তিতাস অবশ্য শিল্পে উন্নত প্রযুক্তির বয়লার ও চুলা ব্যবহার উ ৎসাহিত করে গ্যাস সাশ্রয়ের উদ্যোগ কয়েক বছর আগেই নিয়েছে। কিন্তু এখন পর্যন্ত তার কোনো ফল পাওয়া যায়নি।

তিতাসের এলাকার বাইরে দেশের অন্যান্য স্থানে গড়ে ওঠা শিল্পপ্রতিষ্ঠানেও গ্যাস অপচয়ের চিত্র একই রকম।

বিদ্যুতে অপচয় বেশি: বিদ্যু ৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সূত্র জানায়, তাদের গ্যাসচালিত কেন্দ্রগুলোর মধ্যে প্রায় আড়াই হাজার মেগাওয়াট ক্ষমতার কেন্দ্র তাপভিত্তিক (স্টিম থার্মাল)। এসব কেন্দ্রে গ্যাস পুড়িয়ে উ ৎপাদিত তাপ ব্যবহার করে টারবাইন ঘোরানো হয়।

এ ধরনের বিদ্যু ৎকেন্দ্রের জ্বালানি দক্ষতা (ফুয়েল ইফিশিয়েনসি) ৩৫ শতাংশের মধ্যে। কিন্তু এখন যে প্রযুক্তির গ্যাসচালিত বিদ্যু ৎকেন্দ্র করা হয় (কম্বাইন্ড সাইকেল) সেগুলোর দক্ষতা ৫০ থেকে ৫৫ শতাংশ। আগের ওই কেন্দ্রগুলো কম্বাইন্ড সাইকেলে রূপান্তর করা হলে প্রায় অর্ধেক জ্বালানি ব্যবহার করে একই পরিমাণ বিদ্যু ৎ পাওয়া সম্ভব।

এ ব্যাপারে সরকারি সূত্রগুলোর বক্তব্য হচ্ছে, চাহিদার তুলনায় বিদ্যুতের উ ৎপাদন দীর্ঘদিন ধরে অনেক কম থাকায় এবং অর্থ সংকটের কারণে পুরোনো কেন্দ্রগুলো বন্ধ করে কম্বাইন্ড সাইকেলে রূপান্তর করার সুযোগ কখনো পাওয়া যায়নি।

পিডিবি সূত্র জানায়, আরও প্রায় এক হাজার মেগাওয়াট ক্ষমতার পুরোনো বিদ্যু ৎকেন্দ্র রয়েছে যেগুলোর জ্বালানি দক্ষতা সর্বোচ্চ ২৫ শতাংশ। এই কেন্দ্রগুলোতে যে পরিমাণ জ্বালানি ব্যবহূত হচ্ছে সেই একই পরিমাণ জ্বালানি দিয়ে দ্বিগুণ বিদ্যু ৎ উ ৎপাদিত হতে পারে। কিন্তু সে জন্য ওই কেন্দ্রগুলো নবায়নের (বিএমআরই) জন্য বিপুল অর্থের দরকার। তবে সেই অর্থের পরিমাণ অপচয় হওয়া জ্বালানির তুলনায় অনেক কম।

বিদ্যুতে আরেকটি বড় অপচয়ের ক্ষেত্র ক্যাপটিভ পাওয়ার (বেসরকারি শিল্পপ্রতিষ্ঠানের নিজস্ব বিদ্যু ৎ উ ৎপাদন)। এ ক্ষেত্রে কম দামে গ্যাস দেওয়া হয়। কিন্তু বিদ্যু ৎ উ ৎপাদনের দক্ষতা ক্ষেত্রবিশেষে ২০ শতাংশেরও কম।

সারেও একই অবস্থা: ইউরিয়া সার কারখানাগুলোতেও জ্বালানির অপচয় বিদ্যুতের মতোই ব্যাপক। কর্ণফুলী সার কারখানা (কাফকো) বিদেশি বিনিয়োগে স্থাপিত একটি বহুজাতিক প্রতিষ্ঠান। এই কারখানায় এক মেট্রিক টন ইউরিয়া উ ৎপাদন করতে গ্যাস ব্যবহূত হয় ২৪ হাজার ঘনফুট।

 সরকারি কারখানাগুলোর মধ্যে সবচেয়ে দক্ষ যমুনা সার কারখানায় এক টন ইউরিয়া উ ৎপাদনে গ্যাস ব্যবহূত হচ্ছে ৩২ হাজার ঘনফুট। চিটাগাং সার কারখানায় ব্যবহূত হয় ৪২ হাজার; ঘোড়াশালের জিয়া ও পলাশ সার কারখানায় ব্যবহূত হচ্ছে যথাক্রমে ৪৩ ও ৪৯ হাজার ঘনফুট। আশুগঞ্জের সার কারখানায় ব্যবহূত হচ্ছে ৭৩ হাজার ঘনফুট। আর ফেঞ্চুগঞ্জ সার কারখানায় এক মেট্রিক টন ইউরিয়া ব্যবহার করতে গ্যাস লাগে ৮২ হাজার ঘনফুট।

প্রতিদিন হাজার হাজার মেট্রিক টন সার উ ৎপাদনে এভাবে গ্যাসের অপচয় হচ্ছে। অবশ্য নির্মীয়মাণ শাহজালাল সার কারখানা চালু হলে ফেঞ্চুগঞ্জ বন্ধ করে দেওয়ার পরিকল্পনা সরকার করেছে।

অধ্যাপক ইজাজ বলেন, কারখানাগুলোর প্রযুক্তি পরিবর্তন করে এই অপচয় বন্ধ করা যায়। কাফকো দুই বছর আগেও তিন কোটি ২০ লাখ ডলার ব্যয় করে কারখানার আধুনিকায়ন করেছে। না হলে তো তারা লাভজনক হতে পারবে না। আর তাদের তো আন্তর্জাতিক দামে গ্যাস কিনতে হয়। দেশের কারখানা তো কম দামে গ্যাস পায়। ফলে জ্বালানির অপচয় নিয়ে এদের মাথাব্যথা কম। কিন্তু এতে জ্বালানি খাতের এবং দেশের বিরাট ক্ষতি হচ্ছে।

উদ্যোগ কার্যকর হয়নি: সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ম. তামিম বলেন, তত্ত্বাবধায়ক সরকারের সময় শিল্পের বয়লার ও পুরোনো বিদ্যু ৎকেন্দ্রের যন্ত্রপাতি পরিবর্তন করে জ্বালানি দক্ষতা বাড়ানোর একটি কার্যক্রম নেওয়া হয়েছিল। কিছু কাজও হয়েছিল। তবে সময় স্বল্পতায় তা বেশি দূর এগোয়নি।

সরকারি সূত্রগুলো জানায়, প্রযুক্তি পরিবর্তনের মাধ্যমে জ্বালানি দক্ষতা বাড়ানো ও জ্বালানির অপচয় বন্ধ করার উদ্যোগ কখনোই কার্যকর হয়নি। সরকারি খাতের বিদ্যু ৎকেন্দ্রগুলো তো সময়মতো রক্ষণাবেক্ষণ-পুনর্বাসনও করা হয়নি। এখনো হচ্ছে না। তবে সম্প্রতি পুরোনো বিদ্যু ৎকেন্দ্রগুলোর তিন বছর মেয়াদি একটি রক্ষণাবেক্ষণ পরিকল্পনা নেওয়া হয়েছে।

বিদ্যু ৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সূত্রের দাবি, ওই কার্যক্রম শুরু হয়েছে। ফলে পুরোনো কেন্দ্রগুলোর উ ৎপাদনে উল্লেখযোগ্য ইতিবাচক ফল পাওয়া যাচ্ছে।

তিতাস গ্যাস কোম্পানিও প্রায় এক বছর আগে তাদের বিতরণ এলাকার শিল্প প্রতিষ্ঠানের বয়লার পরিবর্তনের একটি উদ্যোগ শুরু করে। এর অংশ হিসেবে সংশ্লিষ্ট শিল্পপতিদের সঙ্গে আলাপ আলোচনা করা হয়। বয়লার পরিবর্তনের জন্য প্রয়োজনে ঋণ দেওয়ারও কর্মসূচি তাদের আছে। কিন্তু এখন পর্যন্ত ওই উদ্যোগের কোনো ফল পাওয়া যায়নি।