প্রতিদ্বন্দ্বী নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মতিয়ার রহমানের কোনো প্রতিদ্বন্দ্বী নেই। এ ইউপিতে গতকাল বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ২৮ মে ভোট হওয়ার কথা। রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা হাফিজুর রহমান জানান, এ ইউপিতে চারজন চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে আজিজুর রহমান মনোনয়নপত্র জমা দেন। পরে আওয়ামী লীগ তাঁর মনোনয়ন বাতিল করে মতিয়ার রহমানকে মনোনয়ন দেয়। তাই বাছাইতে আজিজুর রহমানের মনোনয়নপত্র বাতিল হয়েছে। এ ছাড়া ঋণ খেলাপের দায়ে বিএনপি প্রার্থী মো. শাহ আলমের মনোনয়নপত্র বাতিল হয়েছে এবং ওয়ার্কার্স পার্টির প্রার্থী খালিদ শিকদার তাঁর মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।