প্রতিধ্বনির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গানের দল প্রতিধ্বনি ৮ সেপ্টেম্বর এক বছর পার করল। প্রতিষ্ঠাবার্ষিকীর দিনটিকে স্মরণ করে রাখতে নানা অনুষ্ঠানের আয়োজন করে দলটি। এতে প্রতিধ্বনির সদস্যরা ছাড়াও বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিককর্মীরা উপস্থিত ছিলেন। কেক কেটে শুরু হয় অনুষ্ঠান। এরপর আড্ডা আর গানে কাটে সারা সন্ধ্যা। ২০১১ সালের ৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ঝুপড়িতে এর যাত্রা শুরু হয়।