প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রামের রৌমারীতে পাওনা টাকা চাইতে গিয়ে খুন হয়েছেন ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের বিক্রয় প্রতিনিধি ওমর ফারুক (২৮)। ৬ জানুয়ারি উপজেলার বাঘমারা গ্রামে এ ঘটনা ঘটে। ফারুকের বাড়ি রাজিবপুর উপজেলার দিয়ারারচর গ্রামে। রৌমারীর বাঘমারা গ্রামের আবদুল কাইয়ুম ৬ জানুয়ারি রাতে ওমরকে খুন করে লাশ লুকিয়ে রাখেন বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ গতকাল বৃহস্পতিবার ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার এবং কাইয়ুমকে গ্রেপ্তার করে।