প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর মহানগর আওয়ামী লীগের প্রতিনিধি সভা গতকাল শনিবার বিকেলে জেলা শহরের রাজবাড়ী মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসনমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাংসদ রহমত আলী, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, দলের সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন, জেলা পরিষদের প্রশাসক মো. আখতারউজ্জামান এবং সাংসদ জাহিদ আহসান রাসেল।