প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার প্রতিনিধি সভা গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। সকালে চন্দনাইশের দোহাজারী খান প্লাজা মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেএসডির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন। জেএসডির চন্দনাইশ উপজেলা শাখার সভাপতি মীর মোহাম্মদ হান্নানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জবিউল হোসেন, চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক শফিউল আলম, চট্টগ্রাম উত্তর জেলার সাবেক সাধারণ সম্পাদক সরোয়ার আজম, বর্তমান সাধারণ সম্পাদক সৈয়দ তারেকুল আনোয়ার। দুপুরে প্রতিনিধি সভার দ্বিতীয় অধিবেশনে মো. আবদুর নুরকে আহ্বায়ক ও ইসহাক উদ্দিন চৌধুরীকে যুগ্ম আহ্বায়ক করে ৩১ সদস্যের কমিটি গঠন করা হয়।