প্রতিনিধি সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণসংহতি আন্দোলনের দ্বিতীয় কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলন আজ সোমবার রাজধানীর মহানগর নাট্যমঞ্চে অনুষ্ঠিত হবে। বেলা আড়াইটায় সম্মেলনের উদ্বোধন করা হবে। গতকাল রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। এবার প্রতিনিধি সভার প্রতিপাদ্য হলো ‘মার্কিন-ভারত দখলদারিত্ব থেকে দেশ ও জাতিকে মুক্ত করুন। মুক্তিযুদ্ধ জনগণের আকাঙ্ক্ষার রাষ্ট্র ও সংবিধান কায়েমে ঐক্যবদ্ধ হোন।’ সংবাদ সম্মেলনে জানানো হয়, সম্মেলন চলবে তিন দিন। উদ্বোধনের পর একটি শোভাযাত্রা বের করা হবে। বিজ্ঞপ্তি।