প্রতিনিধিদের পিটিয়ে বিকাশের তিন লাখ টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় বিকাশের দুই বিক্রয় প্রতিনিধিকে মারধর করে তিন লাখ টাকা ছিনতাই হয়েছে৷ উপজেলার বালিয়াখোড়া এলাকায় গতকাল রোববার দুপুরে এই ঘটনা ঘটে৷
আহত দুজন হলেন সদর উপজেলার মুলজান গ্রামের আবদুল আলিম (২৬) ও দৌলতপুর উপজেলার ধামশ্বর গ্রামের আতোয়ার রহমান (২৫)৷ গুরুতর আহত অবস্থায় তাঁদের সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
বিকাশের জেলা ব্যবস্থাপক (বিতরণ বিভাগ) সাজেদুর রহমান জানান, বিক্রয় প্রতিনিধি আলিম ও আতোয়ার গতকাল বেলা ১১টার দিকে শহরের শহীদ রফিক সড়কে বিকাশের কার্যালয় থেকে তিন লাখ টাকা নিয়ে বের হন৷ ছয়-সাতজন দুর্বৃত্ত সোয়া ১১টার দিকে বালিয়াখোড়া এলাকায় তাঁদের মোটরসাইকেলের গতিরোধ করে৷ এ সময় তারা রড দিয়ে দুজনের মাথায় আঘাত করে৷ পরে তাঁদের কাছ থেকে তিন লাখ টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা৷