প্রতিনিয়ত সহিংসতার শিকার হচ্ছেন নারীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক, অর্থনৈতিক ও ধর্মীয় প্রতিকূলতা নারী সমাজকে পিছিয়ে দিয়েছে। এ ছাড়া নারীরা প্রতিনিয়ত সহিংসতা আর অমর্যাদার শিকার হচ্ছেন৷ দিনাজপুর শিল্পকলা একাডেমী মিলনায়তনে গতকাল শুক্রবার সকালে ‘ভূমি ও নারী’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেছেন৷
দিনাজপুরের বেসরকারি সংস্থা কমিউনিটি ডেভেলমেন্ট অ্যাসোসিয়েশন (সিডিএ) এই সেমিনারের আয়োজন করে। সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম৷ এতে সভাপতিত্ব করেন সংস্থাটির সভা প্রধান মেহেরুন নেছা৷ সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন জাতীয় তথ্য কমিশনের কমিশনার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাদেকা হালিম।
সংস্থার নির্বাহী পরিচালক শাহ্ ই মবিন জিন্নাহ সূচনা বক্তব্য দেন৷ অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি সাংসদ মোছাম্মৎ সেলিনা জাহান, বেসরকারি সংস্থা এএলআরডির সমন্বয়কারী সানজিদা খান প্রমুখ বক্তব্য দেন৷