প্রতিপক্ষকে ফাঁসাতে মূর্তি ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বড় মাছুয়া গ্রামে নিজ বাড়ির মন্দিরে সংরক্ষিত মূর্তি ভেঙে প্রতিপক্ষকে ফাঁসানোর চেষ্টার ঘটনা ঘটেছে। প্রকৃত ঘটনা ফাঁস হওয়ার পর মূর্তি ভাঙচুরের অভিযোগে আটক দুই ব্যক্তিকে ছেড়ে দিয়েছে পুলিশ। আর গা ঢাকা দিয়েছেন আসল মূর্তি ভাঙচুরকারী।এলাকাবাসী ও পুলিশ জানান, উপজেলার বড় মাছুয়া গ্রামের কালিপদ হালদারের সঙ্গে জমিজমা নিয়ে প্রতিবেশী দুই সহোদর শাহাবুদ্দিন হাওলাদার (৫০) ও শামীম হাওলাদারের (৪২) মামলা চলছে। গত সোমবার সকালে কালিপদ স্থানীয় সাংসদ মো. আনোয়ার হোসেনকে ফোন করে জানান, শাহাবুদ্দিন ও শামীম তাঁর বাড়ির মন্দিরের মূর্তি ভাঙচুর করেছেন। পরে সাংসদ বিষয়টি থানায় জানালে পুলিশ সন্ধ্যায় গিয়ে দুই ভাইকে আটক করে। কিন্তু গতকাল মঙ্গলবার দুপুরে সাংসদ ও মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম এ যাহিদ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে জানতে পারেন প্রতিপক্ষ দুই ভাইকে ফাঁসাতে কালিপদ মূর্তি ভাঙচুরের এ ঘটনা সাজিয়েছেন। সেই থেকে কালিপদ গা ঢাকা দিয়েছেন।