প্রতিপক্ষকে ফাঁসাতে শিশু হত্যা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের সদর উপজেলায় গত বৃহস্পতিবার রাতে নয় মাস বয়সী এক শিশু খুন হয়েছে। গ্রাম্য দলাদলির জেরে প্রতিপক্ষের লোকজন শিশুটিকে গলা কেটে হত্যা করেছে বলে পরিবার পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।নিহত শিশুর নাম বৃষ্টি। সে চরপুখুরিয়া গ্রামের জাহিদুল শেখের মেয়ে। গতকাল শুক্রবার সকালে সদর থানার পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।গোপালগঞ্জ সদর থানা সূত্রে জানা গেছে, গত রমজান মাসে ওই গ্রামে আল আমিন নামে এক তরুণ খুন হন। এ হত্যাকাণ্ডের জের ধরে প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য শিশুটিকে তার পরিবারের লোকজনই হত্যা করেছে বলে সন্দেহ করা হচ্ছে। এ রহস্য উদ্ঘাটনের জন্য পুলিশ শিশুটির বাবা, মা জেসমিন ও দাদি মালতী বেগমকে জিজ্ঞাসাবাদ করেছে।জেসমিন বেগম জানান, তিনি তাঁর শাশুড়ি ও বৃষ্টিকে নিয়ে ঘুমিয়ে ছিলেন। তাঁর স্বামী জাহিদুল শেখ বাড়ি ছিলেন না। দিবাগত রাত দেড়টার দিকে আল আমিন হত্যা মামলার কয়েকজন আসামি ঘরের পাটখড়ির বেড়া ঠেলে ভেতরে ঢোকে। এ সময় কাঁথা গায়ে খাটের ওপর বসে থাকা তাঁর শাশুড়িকে জাহিদুল মনে করে রামদা দিয়ে কোপ দেয় তারা। কিন্তু ওই কোপ বৃষ্টির গলায় লাগে। এতে বৃষ্টি ঘটনাস্থলে মারা যায়।আল আমিন হত্যা মামলার বাদী কিবরিয়া মৃধা বলেন, ‘গত ১ সেপ্টেম্বর গ্রাম্য দলাদলি নিয়ে সংঘর্ষে প্রতিপক্ষের হাতে আল আমিন খুন হন। এ ঘটনায় হওয়ায় মামলায় গ্রেপ্তার ১৭ জন গত বুধবার জামিন পান। এর পর থেকে তাঁরা জাহিদুল ও আমাদের দেখে নেওয়ার হুমকি দিয়ে আসছিলেন।’