প্রতিপক্ষকে ফাঁসাতে শিশুসন্তানকে হত্যা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের পূর্ব ভানুবিল গ্রামে শরীফ মিয়া নিজের মেয়ে রুমাকে হত্যা করার কথা স্বীকার করেছেন। জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে মামাতো ভাই ছালিম মিয়াকে ফাঁসাতেই তিনি মেয়েকে খুন করেন বলে গতকাল আদালতে জবানবন্দি দিয়েছেন।
এর আগে পুলিশের জিজ্ঞাসাবাদেও শরীফ নিজের মেয়েকে হত্যা করার কথা স্বীকার করেন।