প্রতিপক্ষকে ফাঁসাতে হত্যা মামলা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কাঞ্চনপুর গ্রামে সেই ৮০ বছরের তবারক আলীর স্বাভাবিক মৃত্যুর ঘটনায় প্রতিপক্ষকে ফাঁসাতে হত্যা মামলা করা হয় বলে অভিযোগ উঠেছে। ময়মনসিংহ মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান মো. মনজুরুল কাদির স্বাক্ষরিত ময়নাতদন্ত প্রতিবেদনে বলা হয়, তবারক আলী হূদরোগে ভুগছিলেন। তাঁর হূদযন্ত্রের নালি বন্ধ (ব্লক) ছিল। এ কারণে তাঁর স্বাভাবিক মৃত্যু হয়েছে।এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক সমরেন্দ্র দত্ত বলেন, ময়নাতদন্ত প্রতিবেদনে স্বাভাবিক মৃত্যুর কথা বলা হয়েছে। তবে ওই দিন গ্রামে মারামারির ঘটনাও ঘটেছিল। তদন্ত করে কিছু পাওয়া না গেলে হত্যার অভিযোগ ৩০২ ধারা বাদ যাবে। জানা যায়, কাঞ্চনপুর গ্রামের বাদশা মিয়া ও জসিম মিয়ার মধ্যে অনেক দিন ধরে বিরোধ চলে আসছে। দুই পক্ষের সমর্থকদের মধ্যে বেশ কয়েকবার সংঘর্ষও হয়েছে। গত ৩০ মার্চ সন্ধ্যায় গ্রামের তবারক মিয়া মারা যান। এ ঘটনায় পরদিন বাদশা মিয়ার সমর্থক তবারকের ভাতিজা আলমগীর মিয়া মিঠামইন থানায় জসিম মিয়াসহ ৩৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।