প্রতিপক্ষের গুলিতে তরুণ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার ফুলতলা উপজেলার আলকা গ্রামে প্রতিপক্ষের হামলায় এক তরুণ নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (২৪) চরমপন্থী নেতা জসিম হত্যা মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।পুলিশ ও এলাকাবাসী জানান, আলকা গ্রামের চরপুকুর এলাকার রাজু বৃহস্পতিবার রাতে বন্ধুদের সঙ্গে মাঠে বসে ছিলেন। ওই সময় কয়েকজন দুর্বৃত্ত তাঁকে গুলি করে। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদ হোসেন বলেন, ‘এলাকায় সবুজের সন্ত্রাসী বাহিনী থেকে কিছুদিন আগে রাজু ও হাফিজ আলাদা হয়ে যান। এ জন্য ক্ষিপ্ত হয়ে সবুজ বাহিনীর সন্ত্রাসীরা রাজুকে গুলি করেছে বলে জানতে পেরেছি। এ ঘটনায় রাজুর বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন।’